সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রথম দিনে বিক্রি ১৪ লাখ কপি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

ব্রিটিশ প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর ইংরেজি ভাষার সংস্করণ প্রথম দিনে বিক্রি হয়েছে ১৪ লাখ কপি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় এই বই বিক্রি হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বইটির প্রকাশক পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ এই তথ্য জানিয়েছে।বইটি প্রকাশের পর যুক্তরাজ্যে পরিচালিত জনমত জরিপে প্রিন্স হ্যারির জনপ্রিয়তা যখন হ্রাসের দিকে তখন বই বিক্রির এই সংখ্যা সামনে এলো।বিশ্বজুড়ে আলোচিত বইটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে চার হাই-প্রোফাইল ব্যক্তির প্রচারণামূলক সাক্ষাৎকার রয়েছে। দুনিয়াজুড়ে ১৬টি ভাষায় প্রকাশিত হওয়া বহুল আলোচিত বইটি বাজারে আসতে না আসতেই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।৪১৬ পৃষ্ঠার বইটিতে নিজের শৈশব, মাকে হারানোর পরবর্তী অবস্থা, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে আফগানিস্তানে নিজের দায়িত্ব পালনের বিশদ বিবরণ দিয়েছেন প্রিন্স।স্পেয়ারের বিভিন্ন অংশ ফাঁস হওয়া ছাড়াও গত সপ্তাহে স্পেনে নির্ধারিত সময়ের আগেই ভুলবশত বইটির কিছু কপি বিক্রি হয়ে যায়। বইটি সম্পর্কে ব্রিটিশ রাজপরিবারের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD