বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে /

হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজন ব্যক্তি নিহত হয়েছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।আজ শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।এদিকে বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ৩৫টির বেশি টর্নেডো রেকর্ড করেছে। এতে তিন কোটির বেশি মানুষ ঝুঁকিতে পড়েছেন।প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আলাবামার সেলমা শহরে সবচেয়ে বড় টর্নেডোটি আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেবল অটাউগা কাউন্টিতেই মারা গেছেন সাতজন। টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েন।কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের এক লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তায় বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়েছে।আবহাওয়া অফিসের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস জানানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD