মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে /

নেপালের পোখারায় কাঠমান্ডুভিত্তিক ইয়াতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।আজ রবিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে শহরের নতুন ও পুরোনো বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর-দ্য কাঠমান্ডু পোস্টের।স্থানীয় গণমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।ইয়াতি এয়ারলাইন্সের একজন মুখমাত্র এএফপিকে জানিয়েছেন, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলো। তাদের মধ্যে কেউ এখনও বেঁচে আছে কি না সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।নেপালের এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। দুর্ঘটনার কোনো কারণ এখনও জানা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD