রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

গুগলের নতুন আপডেট, থাকছে না স্মার্ট রিপ্লাই

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে /

গুগল ভয়েস প্ল্যাটফর্ম এনেছে নতুন আপডেট। নতুন এই আপডেটে গুগল ভয়েস থেকে স্মার্ট রিপ্লাই দেওয়ার অপশনটি আর থাকছে না।গুগল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্ট রিপ্লাই দেওয়ার সুযোগটি ব্যবহারকারীদের জন্য আর থাকছে না। এমনকি অ্যাপ স্টোর ও প্লে স্টোরেও অ্যাপটি আপডেট করা হয়েছে। তবে হঠাৎ করে কি কারণে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে, এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তাই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।মূলত ব্যবহারকারীরা গুগল স্মার্ট রিপ্লাইয়ের মাধ্যমে শুধুমাত্র ট্যাপ করেই উত্তর দিতে পারতেন। এক্ষেত্রে তারা তিনটি অপশন পেতেন। এতে দ্রুত মেসেজের রিপ্লাই দেওয়া যেতো। তবে ধারণা করা হচ্ছে গুগল টেক্সটিংয়ে গুরুত্ব কমিয়ে দিয়ে ভয়েস নিয়ে বিস্তর কাজ করতে চাচ্ছে।তবে যতক্ষণ পর্যন্ত এ নিয়ে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান পরিষ্কার না করছে, ততক্ষণ পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না।এর আগেও গুগল বেশ কয়েকটি নতুন সংযোজন এনেছে তাদের সার্ভিসে। তারমধ্যে গুগল ম্যাপ, লোকেশন ট্র্যাকিংসহ অনেক নতুন নতুন সুবিধা যুক্ত করছে এই টেক জায়ান্ট। তবে সম্প্রতি কর্মী ছাটাই সংক্রান্ত কারণে বেশ আলোচনায় রয়েছে গুগল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD