শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

স্মার্টফোন আনছে কোকাকোলা

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্টের জনপ্রিয় কোমল পানীয় প্রস্তুতকারী কম্পানি কোকাকোলা এবার বাজারে স্মার্টফোন আনতে যাচ্ছে। চলতি বছরের মার্চের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে বলে জানিয়েছে চীনা প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট জিএসএমঅ্যারেনা।প্রতিবেদনে বলা হয়, অনলাইনে কোকাকোলা স্মার্টফোনের লাল রঙের একটি ছবি ফাঁস হয়। যার পিছনে কোকাকোলার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ডুয়াল ক্যামেরা সেট আপও দেখা গেছে। ধারণা করা হচ্ছে কোনো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফোন বাজারে আনবে কোকাকোলা।স্মার্টফোনটির ডিজাইনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজির বেশ মিল রয়েছে। তাই ধারণা করা হচ্ছে রিয়েলমির মাধ্যমেই এই স্মার্টফোনটি বাজারে আনবে কোকাকোলা। পাশাপাশি ফাঁস হওয়া কোকাকোলার ফোনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজি ফোনের কনফিগারেশনেও মিল থাকতে পারে।

সূত্র: জিএসএমঅ্যারেনা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD