বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু নিহত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে /

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৫) নামে সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকার সময় বারহাট্টা সদর ইউনিয়নের ইসপিঞ্জাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পাপ্পু মজুমদার নেত্রকোণা শহরের পাটপট্টি এলাকা বাসিন্দা এবং দ্রীক অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাপ্পু মজুমদার তার ছোট ছেলেকে সাথে নিয়ে মোহনগঞ্জের দিকে নিজ বাইকে করে যেতে ছিলেন।

ইসপিঞ্জারপুর রেলক্রসিং সংলগ্ন স্থানে এসে দোকানের পাশে তার বাইকটি থামিয়ে ছেলেকে একটি দোকানের বেঞ্চে বসিয়ে কানে এয়ারফোন লাগিয়ে কথা বলতে বলতে রেল লাইনের পথ ধরে পূর্ব দিকে যান। কিছু দুর যাওয়ার পর তিনি ঘুরে আবার পশ্চিম দিকে রেল লাইন ধরে রেখে যাওয়া বাইক ও ছেলের কাছে আসছিলেন।

এ সময় ময়মনসিংহ গামী কমিউটার ট্রেন পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে রেল লাইন থেকে লাইনের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আরও জানান, কানে এয়ারফোন ব্যবহারে অসাবধানতার কারণেই এ মর্মান্তিক ঘটিনাটি ঘটেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD