সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শতবর্ষী মৃত প্রায় গাছ কাটার অনুমতি দিলো ভারতীয় সুপ্রিম কোর্ট

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে /

যশোর রোড সম্প্রসারণের জন্য ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত ৩০৫টি প্রাচীন গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে দেওয়া স্থগিতাদেশ গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) প্রত্যাহার করে আদেশ জারি করে উক্ত আদালত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে জানা গেছে, গাছ কাটার আগে ভারতের জাতীয় সড়ক কতৃপক্ষকে দেড় হাজার গাছ লাগিয়ে দিতে হবে। এই আদেশের ফলে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সরাসরি সংযোগ স্থাপনকারী সড়কের ভারতীয় অংশে রাস্তা সম্প্রসারণ প্রকল্পের ওপর থেকে সকল বাধা অপসারিত হলো।

আদালতের স্থগিতাদেশ এর কারনে বাংলাদেশের যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ৪ শতাধিক প্রাচীন গাছ অপসারণ না করতে পারায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এই সড়কটি ৬ লেনে উন্নীত করা সম্ভব হয়নি। গাছ কাটার উপর স্থগিতাদেশ দাবী করা পরিবেশবাদীরা ২০১৮ সালে কোর্টে রীট করার সময় ভারতীয় অংশে গাছ রাখার উপর আদালতের রায়কে তাদের পক্ষে উপস্থাপন করেছিলো। তখন কোর্ট বাংলাদেশ অংশে গাছ না মারার জন্য ছয় মাসের স্টে-অর্ডার দিয়ে ছিলো। পরবর্তীতে ৫ বছর পার হয়ে গেলেও সেই রায় এখনও বহাল আছে। তবে ভারতের সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়ের ফলে বাংলাদেশ সুপ্রিম কোর্টও তাদের স্থগিতাদেশ তুলে নেবে বলে মনে করেন ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির পরিচালক মোঃ মতিয়ার রহমান। তিনি বলেন, এই মৃত গাছগুলো এখন মানুষের জানমালের জন্য হুমকিস্বরূপ। বেনাপোল দেশের সব থেকে বড় স্থল বন্দর আর এই বন্দরকে সচল রাখতে যতদ্রুত সম্ভব এই গাছগুলো অপসারণ করে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করতে হবে।
দীর্ঘ ৬ বছর ধরে যশোর বেনাপোল মহাসড়কের মৃত ঝুকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবিতে আন্দোলন করা ঝিকরগাছার ঐতিহ্যবাহী সেবা সংগঠনের উপদেষ্টা এবং নাগরিক অধিকার আন্দোলন যশোর এর সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু বলেন, গাছের কারণে এই সড়কে দূর্ঘটনার হার অনেক বেশি। পদ্মা সেতু চালু হওয়ায় বেনাপোল বন্দরের গুরুত্বও বেড়েছে। তাই যতদ্রুত সম্ভব গাছগুলো কেটে যশোর বেনাপোল মহাসড়ককে আন্তর্জাতিক মানের করতে হবে।
ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, আমরা গত ৬ বছর ধরে এই গাছগুলো অপসারণের জন্য আন্দোলন সংগ্রাম মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। ইতিমধ্যেই অনেকটা সময় পার হয়ে গেছে, বহু মানুষের প্রাণহানি হয়েছে। এখনই এই গাছগুলো অপসারণ করে এই রাস্তাটা ৬ লেনে উন্নীত করা হোক।
বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ডেপুটি সেক্রেটারি আব্দুল লতিফ বলেন কোর্টের যে স্থগিতাদেশ আছে সল্প সময়ের মধ্যে সেটা দুর হবে বলে আমি আশাবাদী। খুব শীঘ্রই ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD