শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে /

বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও শহীদদের পরিবার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও মেজর জেনারেল কবীর আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিরুল ইসলাম খান ও শহীদ পরিবারের সদস্যরা।

আজ থেকে ১৪ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। দুই দিনব্যাপী ওই বিদ্রোহে নিষ্ঠুর আচরণ ও পাশবিক নির্যাতনের শিকার হন বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনরত অনেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD