বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হংকংয়ে ৪২ তলা ভবনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে /

হংকংয়ের কাউলুন জেলায় নির্মাণাধীন ৪২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের কয়েকটি ব্লকের বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১১টা ১১ মিনিটে ঘনবসতিপূর্ণ সিম শা সুইয়ের কেন্দ্রস্থলে আগুন লাগে। এটি একটি জনপ্রিয় শপিং মার্কেট ও পর্যটন জেলার পাশে অবস্থিত।

আগুন ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগের মধ্যে শুক্রবার ভোরের দিকে তিনটি ভবনে বসবাসকারী প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয় অন্যত্র।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সরকারের তরফে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কাজ চলছে।পুলিশ জানিয়েছে, তিনটি সংলগ্ন ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। শেরাটন হংকং হোটেল অ্যান্ড টাওয়ারেও আগুন লেগেছিল, তবে পরে নিভে গেছে। কোনো আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।

৪২ তলা গগনচুম্বী এই ভবনটির নির্মাণ কাজ প্রায় হচ্ছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD