বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মেট্রোরেলের আগারগাঁও রুটের সব স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে /

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে আজ। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল। এখন রাজধানীবাসী চাইলেই এই রুটের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে পারবেন।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির দরজা খোলা হয় এবং সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে।এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে। সেসময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো।

পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলের পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ চালু হলো উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন।

শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালনা করা হয়। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে বিদ্যুৎ চালিত দ্রুতগতির এই রাষ্ট্রীয় বাহনটি।উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়া যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়া যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD