সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার গতকাল সোমবার (১০ এপ্রিল) এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বৈঠকের প্রথম দিনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।

আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলব। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাব।

বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন- এমন আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD