সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে /

তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিনদিন সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

তবে আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা থাকবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিনে খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে।ওইসব এলাকার ব্যাংকের শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। একইসাথে এ দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময়সূচিও দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে।

১৯ ও ২০ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে, অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।এছাড়া ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং লেনদেন পরবর্তী কাজ পরিচালনার জন্য অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।

ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD