শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জঙ্গি নয়, বর্ষবরণ বন্ধে দুষ্টু পোলাপান চিঠি লিখেছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে /

রমনার অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে যে উড়ো চিঠি এসেছে তা দেয়া হয়েছে দাজ্জাল বাহিনী নামে। এ নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতিউৎসাহী হয়ে চিরকুট লিখেছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টায় বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি, দুই একটা বোমা দিয়ে আমাদের দমন করা যাবে না। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কামান-বন্দুক নিয়ে এই বাঙালিদের দমন করতে পারেনি। আর কোথাকার কোন জঙ্গি একটা দুইটা বোমা মেরে আমাদেরকে দমন করবে, আমরা ওই রকম ভীতুর জাতি নই। আমরা বীরের জাতি।

উল্লেখ্য বাঙ্গালীর প্রাণের উৎসব কাল। বাংলা নববর্ষ বরণে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। আজ সকালে রমনা বটমূলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা। উৎসব পালনের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD