বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সাভারে ঈদ আনন্দ ছড়িয়ে দিলো ‘উত্তরণ ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে /

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরণ পল্লীতে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯শে এপ্রিল বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতা উত্তরণ পল্লীর প্রতিটি পরিবারে মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতি করেন সাভার পৌর সভায় ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ। অনুষ্ঠানে উত্তরণ পল্লীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বসবাসকারী বেদে সম্প্রদায়ের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী – লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD