শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কাঠালিয়ায় গণমাধ্যমকে ভুল তথ্য দেয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে /

গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে মানহানীর অভিযোগ উঠেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যে পনির হাওলাদার এর বিরুদ্ধে।

অভিযোগটি করেন মুন্সিরাবাদের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম এলেন।

রফিকুল ইসলাম এলেন বলেন, আমি এই বিল্ডিং দুই তালা করছি তাতে কোনো সমস্যা হয়নি। এই জমি আমার রেকর্ডিংও আছে। যদি স্কুল কতৃপক্ষ রাজি না থাকতো তাহলে আমি এই দুই তলা বিল্ডিং কিভাবে করলাম। পনির হাওলাদার জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আত্মসাৎ করে আসছে। তিনি পত্রপত্রিকায় আমার নামে বানোয়াট খবর প্রকাশ করাচ্ছে। এই ব্যক্তির কাছ থেকে মানুষ কিভাবে ন্যায্য বিচার পাবে যে কিনা নিজেই অন্যায় কাজ করে। জনগণ তার আচরণে বিরক্ত ।

এসময় তিনি আরও বলেন, আমার ভবনের জায়গায় যদি স্কুলের কোন জমি থাকে তাহলে প্রমাণ করতে পারলে আমি ছাদ কেটে ছেড়ে দিব। এই দুর্নীতিবাজ ইউপি সদস্য গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার মানহানী করছে।

এ বিষয়ে ইউপি সদস্য পনির হাওলাদার সাথে কথা বললে তিনি গণমাধ্যমকর্মীর সাথে অশালীন আচড়ণ করে বলেন ‘তুই আর আমার কাছে কোনদিন ফোন দিবি না।’

সাংবাদিকদের তথ্য দেয়ার বিপরীতে তার উপরে ফোন না দেয়ার নিষেধাজ্ঞা দেন ইউপি সদস্য পনির হাওলাদার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD