
প্কিশোরগঞ্জে কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার(২ জুন)দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া উবাই পার্কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি কে কে এবি এর চেয়ারম্যান মোহাম্মদ তাফসিলুর রহমান খান রবিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী,সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জাবেদ রহিম,পথ শিশু কল্যাণ ট্রাস্টের শিক্ষার্থীরা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।