মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জে চার কেজি হেরোইনসহ গ্রেফতার-১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে /
চাঁপাইনবাবগঞ্জে ০৪ কেজি হেরোইন সহ ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও একজন পলাতক আছে বলেও জানায় র‍্যাব। (৩০ জুলাই) গভীর রাতে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজন পাড়া গ্রামের মহবুলের বাড়িতে অভিযান চালায় এ সময় ০৪ কেজি হেরোইনসহ ছাবেরা বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত, মোসা: ছাবেরা বেগম সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজন পাড়া গ্রামের মহবুলের স্ত্রী। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী এবং তার স্বামী দুজনে একত্রিভাবে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছে।র‍্যাব আরোও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় পালানোর চেষ্টাকালে মোছাঃ ছাবেরা বেগম (৪০) কে আটক করা হয় এবং তার স্বামী মোঃ মহবুল (৪৫) কৌশলে পালিয়ে যায়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামীর সহযোগী মোঃ মহবুলকে পলাতক হিসেবে মামলা দেয়া হয়েছে।অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানিক দল।এ ব্যপারে চাঁপাইনববগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD