
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং অন্যান্য দাবিতে আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সমাবেশ ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ওইদিন বিকেল সাড়ে ৪টায় পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামসেদ আনোয়ার তপন ও সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সমাবেশে দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিণ্ডিকেটের হোতাদের গ্রেপ্তার, বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জনদাবিসহ আশু রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সমাবেশে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা।