বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আদালতে হাজিরা দিলেন ফখরুল-রিজভী

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে /
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা দুইটি মামলায় মহানগর হাকিম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তারা। এসময় আইনজীবীর চেম্বারে অবস্থান করেন বিএনপির এ দুই নেতা। সকাল ১০টায় কার্যক্রম শুরু হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন। একই মামলায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নিপুন রায় চৌধুরীও আদালতে হাজিরা দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরে করা নাশকতার মামলা দুইটি তদন্তাধীন।

সকাল ১০টায় হাজিরা দিয়ে পৌনে ১১টায় আদালত চত্বর থেকে বেরিয়ে যান মির্জা ফখরুলসহ অন্য নেতারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD