শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শীতে ‘গোসল করতে বলায়’ স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে /

টাঙ্গাইলের সখিপুরে শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, শীতের কারণে এক সপ্তাহ ধরে গোসল করেনি লামিয়া। মঙ্গলবার সকালে তার মা গোসল করতে বললে লামিয়া গোসল করবে না জানায়। এ নিয়ে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়।

একপর্যায়ে তার মা কাজে ব্যস্ত হয়ে পড়লে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। বিষয়টি টের পেলে অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

তিনি আরও বলেন, লামিয়াকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD