শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে /

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ১টি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ইউনিয়নের ঝাউচর এলাকার সালামের বাড়ি থেকে ট্যানারির দুই নাম্বার গেট পর্যন্ত আরসিসি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এই নির্মাণ কাজ উদ্ভোদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।

জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ট্যানারির ২ নাম্বার গেট পর্যন্ত প্রায় ৪৫৭ মিটার রাস্তায় আর সি সি ঢালাই করে সড়ক সংস্কার করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে। অবশেষে চেয়ারম্যান ফখরুল আলম সমরের হস্তক্ষেপে রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। সড়কটি পাকাকরণ করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD