সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিএনপির কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে /
ইউনিয়ন-এ অবস্থিত এক রাজনৈতিক কর্মীর বাড়ি থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্টাম্প এবং ১৫টি কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। অভিযানে একজন বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার।

চট্টগ্রামের রাউজান উপজেলা-র নোয়াপাড়া ইউনিয়ন-এ অবস্থিত এক রাজনৈতিক কর্মীর বাড়ি থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।  বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্টাম্প এবং ১৫টি কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। অভিযানে একজন বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদ-এর ছেলে ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীরের অনুসারী হিসেবে পরিচিত মুহাম্মদ কামাল (৫০) নামে ওই ইউনিয়নের এক কর্মীর বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত র‍্যাব অভিযান চালায়। অভিযানে কামাল ছাড়াও তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে বাড়ির আঙ্গিনা, পুকুরপাড় ও আলমারি থেকে গাঁজা ও বিদেশি মদের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্টাম্প ও ১৫টি কার্তুজ।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, কামালের বিরুদ্ধে এলাকায় মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে এবং গত বছর ৫ আগস্টের পর তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিবারের দাবি, “তারা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন; ৫ আগস্টের পর নোয়াপাড়ায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে একটি পক্ষ ষড়যন্ত্র করছে”।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD