শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে খালেদা জিয়ার জন্য দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে /

সাভারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছিন্নমূল, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি ও লালন টাওয়ার শপিংমল এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরআগে বিকেলে পূর্বহাটি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে শাওন সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। শত অত্যাচার-নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও তিনি কখনও এ দেশের মাটি ও মানুষ ছেড়ে যাননি। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে তিনি যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা তাকে জনগণের হৃদয়ে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।”

তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD