শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে /

ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সাভারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কয়েকশ চালক।

শনিবার (৯ মে) দুপুরে সাভারের পাকিজার মোড় এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারী চালকরা জানান, দুপুর ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে উঠলে হাইওয়ে পুলিশ তাদের হয়রানি ও মারধর করে। চালকদের দাবি, পুলিশ অটোরিকশা আটকে ২৬০০ টাকা জরিমানা আদায় করলেও কোনো সরকারি রসিদ বা মামলার কাগজ দেয় না। অনেক ক্ষেত্রে গরিব চালকদের বাড়ি থেকে টাকা এনে পুলিশকে দিতে হয় বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন পুলিশের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, সাভার হাইওয়ে থানার ইনচার্জ শাহ জাহান জানান, মহাসড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে অটোরিকশাচালকরা অযৌক্তিক দাবি করছে।

তিনি আরও বলেন, অটোরিকশাচালকরা সড়কের পাশে অবস্থান নিলেও যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD