সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে /

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতড়ণ করেন।মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিনসহ হুইল চেয়ার, সাদা ছড়ি ও শীতবস্ত্র বিতড়ণ করা হয়।এ সময় ফখরুল আলম সমর বলেন, আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের স্বাধীন জন্মভূমিতে পা রেখেছিলেন। তার এই ঐতিহাসিক দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তেঁতুলঝোড়ার মাটিতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতড়ণ করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আশা করি তারা এসব সেলাই মেশিন ব্যবহার করে আর্থিক স্বাবলম্বী হতে পারবে।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD