বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

মাত্র ছয়দিনের ব্যধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় আজ সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে রিক্টার স্কেলে ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গত ১০ জানুয়ারি ইন্দোনেশিয়ায় আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়।জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিনকিলেন ৪৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে।প্রাণহানির খবর না মিললেও, কম্পনের মাত্রা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।এদিকে ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।এর আগে, গত বছরের ২১ নভেম্বর ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে কমপক্ষে ৩৩১ জন নিহত হয়েছিলেন। সেসময় আহত হয়েছিলেন অন্তত ৬০০ জন।প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অগ্নিবলয়ের একেবারে শীর্ষে অবস্থিত। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ পাঁচটি জায়গার মধ্যে অন্যতম। ফলে প্রায়ই দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD