সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা ৫৯৩ , নিহত ৫৮৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

গত জানুয়ারিতে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৮ জন। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, একজন আহত ও ৬ জন নিখোঁজ হন।
দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শনিবার (৪ জানুয়ারি) সকালে এই পরিসংখ্যান তুলে ধরে।সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণিহানী ও ৯৭৮ জন আহত হয়েছেন।এতে আরও বলা হয়, ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২৩ সালে জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ ও দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানী কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD