বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝিকরগাছায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 

জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল, ঝিকরগাছা পৌরসভা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সংগঠন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের মঙ্গলবার রাত ১২টা ১মিনিটের সময়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, প্যানেল মেয়র আমিরুল ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আশিকুল ইসলাম, ইকরামুল করিম সৈকত, শেখ রাসেল সহ আরো অনেকে

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD