শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংবাদ পাঠ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংবাদ পাঠ করবে ভার্চুয়াল সংবাদ পাঠিকা। কুয়েতি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান অনলাইন বুলেটিন পড়ার পরিকল্পনা হিসেবে এটি উন্মোচন করেছে।

কুয়েত নিউজ ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টের একটি ভিডিওতে দেখা যায়, একজন সাদা চুলের নারী সংবাদ উপস্থাপন করছেন। নাম রাখা হয়েছে ‘ফেদা।’ ভার্চুয়াল সংবাদ উপস্থাপক ফেদা পরেছিলেন একটি কালো জ্যাকেট এবং সাদা টি-শার্ট।

ফেদাকে আরবিতে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত কুয়েতের প্রথম উপস্থাপক। আপনি কী ধরনের খবর পছন্দ করেন? আসুন আপনার মতামত শোনা যাক।’

২০২২ সালে কুয়েত নিউজের সঙ্গে একত্রিত হওয়া কুয়েত টাইমস ১৯৬১ সালে উপসাগরীয় এলাকার প্রথম ইংরেজি দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। গণমাধ্যমটির প্রকাশনা এবং ওয়েবসাইটের দায়িত্বে থাকা সহকারী এডিটর-ইন-চিফ আব্দুল্লাহ বোফতাইন বলেন, এই পদক্ষেপটির মাধ্যমে বোঝা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু। এই উদ্যোগটি তাই নেওয়া হয়েছে।’

তিনি আরো যোগ করে বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ শিখতে পারবে এবং সাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ বুলেটিন উপস্থাপন করতে পারবে।

তিনি বলেন, ‘ফেদা নামটি একটি জনপ্রিয় পুরনো কুয়েতি নাম। যার অর্থ রূপা বা ধাতব পদার্থ। আমরা সব সময় রোবট রুপালি এবং ধাতব রং হবে এমনটা কল্পনা করে থাকি। তাই আমরা দুটি শব্দকে একত্রিত করেছি।’

বোফতাইনের মতে, উপস্থাপককে স্বর্ণকেশী হওয়া এবং হালকা রঙের চোখ, তেলসমৃদ্ধ দেশ কুয়েত এবং প্রবাসীদের বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থান বেশ কিছু সুবিধার দুয়ার খুলে দিয়েছে। এর মধ্যে আছে স্বাস্থ্যসেবা এবং একঘেয়ে কাজ থেকে মুক্তি। তবে একই সঙ্গে রয়েছে বেশ কিছু পেশার জন্য হুমকিসহ ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও।

সূত্র : আলজাজিরা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD