শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মিথ্যা অভিযোগের প্রতিবাদ, আইনের পথে এফ ফাইভ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে /

রাজধানীর পান্থপথ এলাকায় এফ ফাইভ কমিউনিকেশনস-এর অ্যাসোসিয়েট ম্যানেজার (অ্যাডমিন) মামুনুর রশিদের ওপর হামলা ও অপপ্রচারের ঘটনায় প্রতিষ্ঠানটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গত ১৯ আগস্ট পান্থপথ এলাকায় মামুনুর রশিদকে কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে আক্রমণ করে। তাকে সাবেক সরকারের দোসর আখ্যা দিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় হামলাকারীরা তার ওপর কিল-ঘুষি মেরে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে এবং তা ভিডিও ধারণ করে।

প্রায় তিন মাস পর, গত বৃহস্পতিবার ‘কিউ টিভি’ নামের একটি অখ্যাত ফেসবুক পেজে ভিডিওগুলো সংবাদ আকারে প্রকাশ করা হয়। এতে এফ ফাইভ কমিউনিকেশনস এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ধরে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হয়েছে।

এফ ফাইভ কমিউনিকেশনস-এর পক্ষ থেকে এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠানটির জন্য অসম্মানজনক এবং বিব্রতকর। তারা এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি সাধারণ জনগণকে মিথ্যা তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে এবং সবার প্রতি বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছে।

এফ ফাইভ কমিউনিকেশনস দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD