রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে খোলা জ্বালানি তেল বিক্রির দায়ে তিনজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে /

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অকটেন জব্দসহ তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্প ও থানা পুলিশ এই যৌথ তল্লাশি চালায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এসময় আইন লঙ্ঘনের দায়ে ‘রাকিব অটো’কে ৩০ হাজার টাকা এবং ‘হামিম স্টোর’ ও ‘হৃদয় স্টোর’কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

নাশকতা এড়াতে এবং জনস্বার্থে অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD