বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে /

সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জিআর চাল, কৃষি প্রণোদনা ও সোলার লাইট বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি প্রথমে হেমায়েতপুর এলাকায় ২৫টি আধুনিক সোলার লাইটের উদ্বোধন করেন। এরপর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসেবে উন্নত জাতের ধান বীজ ও সার বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। অত্যন্ত আনন্দের বিষয় যে, ইতোমধ্যে ঢাকা-২ আসনে এই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাবেক এই মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় কোনোভাবেই মাদকের বিস্তার সহ্য করা হবে না। কেউ মাদক সেবন, বিক্রি বা এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারবে না। যারা এই অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ভাকুর্তা ও আমিনবাজার এলাকাকে আধুনিক ও একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক সফরের কথা উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সরাসরি কাজ করেছেন। বিশেষ করে যারা বিভিন্ন কারণে কারাগারে বন্দি ছিলেন তাদের মুক্তির ব্যবস্থা এবং যাদের কাগজপত্র নিয়ে জটিলতা ছিল, সেগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD