শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শ্রীপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৪

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩২ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)-
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৪ জন আহত হয়েছে।

গত রাতে টেপিরবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন টেপিরবাড়ী গ্রামের কুদ্দুস মেম্বারের ছেলে আমজাদ হোসেন, তার মেয়ে শাহীনুর, ছেলে খোকন মিয়া ও মেয়ের জামাতা উসমান আলী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত আমজাদ আলীর ভাষ্য,দীর্ঘদিন ধরে একই গ্রামের সামাদ মীর ও তার ছেলে ইব্রাহীম, রাসেল, ইসমাইলদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত শনিবার রাতে উল্লেখিত বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার মেয়ে ও মেয়ের জামাতার বাড়ীর সামনে তাদের মারধর করে আহত করে, সংবাদ পেয়ে তাদের উদ্ধার করতে গেলে তিনি ও তার ছেলেকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আবাসিক চিকিৎসক ফতেহ আকরাম জানান, এ ঘটনায় নারী সহ ৪জনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নারী মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক জাফরুল্লাহ জানান, আহতদের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির পর এ বিষয়টি তিনি তদন্ত করছেন। স্বল্প সময়ের মধ্যে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD