মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

শ্রীপুরে হাসপাতাল থেকে টাকা চুরির ঘটনায় আসামী গোপালগঞ্জ থেকে গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩১ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত অত্যন্ত স্বনামধন্য আল-হেরা হাসপাতাল থেকে নগদ ১০ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় আসামী মওদুদ মাহমুদ সবুজ(৩৮)কে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আসামী মওদুদ মাহমুদ সবুজ খুলনা সদর উপজেলার মনিহারপুর গ্রামের মৃত নূর মুহাম্মদ মোল্লার ছেলে।সে আল-হেরা হাসপাতালের হিসাব বিভাগে কর্মরত ছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মন্জুরুল ইসলাম বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ১৮ ডিসেম্বর বুধবার গোপালগঞ্জের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। এসময় তার কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও এক লাখ চুয়াত্তর হাজার চারশত চুরাশি টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী জানান,টাকা চুরির প্রায় পনের দিনের মাথায় আমরা তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আসামিকে ধরতে সক্ষম হয়েছি।পরে শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD