বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাইকেল চালানোর সময় পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৭৭ বার পড়া হয়েছে /

বাাড়ির কাছে সাইকেল চালানোর সময় পড়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শনিবার (১৮ জুন) ডেলাওয়্যার রাজ্যে বাইডেনের সমুদ্র সৈকতের বাড়ির কাছে এ ঘটনা ঘটেছে।

হোয়াইট হাউজের একটি পুল রিপোর্টের ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছরের বাইডেন সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপর উঠে দাড়াচ্ছেন। ওই সময় তিনি বলে ওঠেন, ‘আমি ভালো আছি।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালে ডেলাওয়্যারের রেহোবোথ সৈকতের কাছে একটি সরকারি পার্কে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাইকলে চালাচ্ছিলেন জো। একপর্যায়ে তিনি পড়ে যান। ওই সময় তিনি উঠে দাঁড়িয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।

জো বাইডেন তার শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সাইকেলের ক্লিপ থেকে পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টে শরীরে কোনো কাঁটা-ছেড়ার চিহ্ন দেখা যায়নি। তিনি সুস্থ আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটিয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD