সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৬৪০ বার পড়া হয়েছে /

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ শনিবার (২৫ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পারস্য উপসাগরীয় দ্বীপ কিশ এবং চারাক বন্দরের মধ্যবর্তী ৫৪.০৩ ডিগ্রী দ্রাঘিমাংশ এবং ২৬.৫২ ডিগ্রী অক্ষাংশের মধ্যে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। অতীতে দেশটি অনেক ভয়াবহ ভূমিকম্প প্রত্যক্ষ করেছে।

২০১৩ সালে দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD