বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬২৯ বার পড়া হয়েছে /

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।

 

প্রধানমন্ত্রী এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা।

তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।

 

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০ এর বেশি লোক মারা গেছে। তাপমাত্রা খুবই বেশি।

বুধবার (২০ জুলাই) আল জাজিরা জানায়, স্পেনের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জের ধরে অনেক এলাকায় আগুন লেগে যাচ্ছে।

 

তবে তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিবিসি জানায়, গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবার ইউরোপের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড হয়েছে। এদিন এ অঞ্চলের বিভিন্ন দেশে তাপমাত্রা উঠে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। বুধবার (২০ জুলাই) অনেক দেশে একই ধরনের তাপমাত্রা ছিল। দাবানলে পুড়ছে গ্রিস, স্পেইন এবং ইতালি। সেই সঙ্গে তাপদাহ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD