শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে সাংবাদিকের বাসায় ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৪২ বার পড়া হয়েছে /

দৈনিক যায় যায় দিন পত্রিকার সাভার উপজেলার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আরজু মীরের বাসায় নগদ টাকাসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট কবরস্থানের পাশে তার নিজ বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে এ লুটপাটের ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে।

এ ঘটনায় সাংবাদিক আরজু মীর জানান, সকাল ১১টার সময় তিন সদস্যের একটি ডাকাত দল বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে প্রবেশ করে। সেসময় বাড়িতে উপস্থিত থাকা তার স্ত্রীকে হাত পা বেঁধে আলমারিতে রাখা নগদ ৩ লক্ষ টাকা সহ হিরার আংটি, একটি ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়।

এর পর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হাত পা বাধা অবস্থায় তার স্ত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, ঘটনা ঘটার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না, তবে অনেকক্ষণ পরে সাংবাদিক আরজু মীরের বাসা থেকে চিৎকার চেচামেচির শব্দ পেয়ে কৌতূহল বশত বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে হাত-পা বাধা অবস্থা দেখতে পায়। দ্রুত তাকে সে অবস্থা থেকে মুক্ত করেন।

সাংবাদিক মীর আরজুর স্ত্রী বলেম, দরজায় কড়া নারলে তারা বিদ্যুৎ অফিসের লোক বলে পরিচয় দেয়। ভেতরে আসার সাথে সাথে অতর্কিত তারা আমার হাত পা বেধে আলমারি থেকে নগদ টাকাসহ আরও অনেক মূল্যবান জিনিস লুটপাট করে বাসা থেকে বের হয়ে যায়। পরে এলাকার স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD