শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইসারাইলি সাংবাদিকের মক্কায় প্রবেশ, সাহায্যকারী সৌদি নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫৮৯ বার পড়া হয়েছে /

অমুসলিমদের জন্য নিষিদ্ধ পবিত্র শহর মক্কায় প্রবেশে গিল তামারি নামে এক ইসরাইলি-ইহুদি সাংবাদিককে সহায়তা করার জন্য এক সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে মক্কা পুলিশ। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও মিডলইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রতিবেদনে তামারিকে ‘মার্কিন নাগরিকত্বধারী অমুসলিম সাংবাদিক’ হিসেবে উল্লেখ করা

সাংবাদিকের মামলাটি ‘তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রক্রিয়া’ গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছেও উল্লেখ করা হয়েছে বলে মক্কা পুলিশ জানিয়েছে।

মক্কা পুলিশ জোর দিয়ে জানায়, ‘যারা সৌদিতে আসছেন তাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দেশের প্রচলিত নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে দুটি পবিত্র মসজিদ এবং পবিত্র স্থানগুলোর ব্যাপারে। এই ধরনের যেকোনো নিয়মের লঙ্ঘন অপরাধ হিসেবে বিবেচিত হবে যা সহ্য করা হবে না। প্রাসঙ্গিক বিধানের ভিত্তিতে এ ধরনের অপরাধীদের জন্য শাস্তি প্রয়োগ করা হবে।

প্রসঙ্গত, ইসরাইলি গণমাধ্যম চ্যানেল থার্টিনে কর্মরত সাংবাদিক গিল তামারি গোপনে মক্কা সফরের সময় আরাফাতের জাবালে রহমত পর্বতসহ বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও ধারণ করেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আঞ্চলিক সম্মেলনের কভার করার জন্য অন্য দুই ইসরাইলি সাংবাদিকের সঙ্গে সৌদি আরবে প্রবেশের একটি বিশেষ অনুমতি পেয়েছিলেন গিল তামারি।

সোমবার চ্যানেল থার্টিনে প্রকাশিত প্রতিবেদনে তামারি উল্লেখ করেছেন, অমুসলিমদের মক্কায় প্রবেশের অনুমতি নেই। তবে তিনি কীভাবে শহরে প্রবেশ করতে পেরেছেন এবং একজন মুসলিম চালকের সঙ্গে আরাফাত পর্বতে যেতে পেরেছেন তা বিশদভাবে বর্ণনা করেছেন।

অবশ্য তামারি জোর দিয়ে বলেছেন যে, ওই গাড়ি চালক জানতেন না যে তিনি একজন ইসরাইলি সাংবাদিক কারণ তিনি শুধু ইংরেজিতে কথা বলেছিলেন।

অমুসলিমদের মক্কা নগরীতে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মদিনা শহরেও কোনো কোনো অংশে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মদিনায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

তামারির ওই প্রতিবেদন স্কুপ নিউজ হিসেবে প্রচার করা হয়। বলা হয়, তামারিই প্রথম ইহুদি-ইসরাইলি সাংবাদিক, যিনি হজের সময় প্রতিবেদন করেছেন।

প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর টুইটারে ‘মক্কার গ্র্যান্ড মসজিদে ইহুদি’ হ্যাশট্যাগ ট্রেন্ডিংসহ টুইটারে এর ব্যাপক সমালোচনা করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD