বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নতুন বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬২৬ বার পড়া হয়েছে /

কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘অ্যাসল্ট ওয়েপন’ বা স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। দেশটি সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার প্রতিক্রিয়ায় নতুন এই পাস করা হয়েছে বলে আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ৪৩৫ সদস্যের পার্লামেন্টে ২১৭টি ভোটে বিলটি পাস হয়। পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে এই বিলটির বিপক্ষে ভোট দেন ৫ জন ডেমোক্র্যাট সদস্য।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিলটিকে ‘দেশে বন্দুক সহিংসতার ভয়াবহ মহামারির বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

এর ফলে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি, আমদানি, উৎপাদন বা বহন নিষিদ্ধ হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকই এই ব্যাপারে একমত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD