বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হঠাৎ সাভারে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে অনেকেই

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৮৭৩ বার পড়া হয়েছে /

সাভার জনপদ আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছে। প্রকাশ্যে দিবালোকে হচ্ছে ছিনতাই,ডাকাতি সহ অপরাধ জনিত কর্মকাণ্ড। একসময়ের শান্তিপ্রিয় সাভার বাসীর মনে এখন আতঙ্ক বিরাজ করছে। রাতে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে গাপটি মেরে থাকা ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ পথচারীরা। সাভারের বিভিন্ন রাস্তায় চলাচলকারীরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপরাধকারীরা তাদের অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে। সাভারের অলিগলিতে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। রাত বিহনে চলতে গিয়ে অনেকেই পরতে হচ্ছে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব হারাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি শ্রেণী পেশার মানুষ। ছিনতাইকারীর পাশাপাশি গ্যাং কালচারদের উৎপাত ও বেড়ে গেছে। সাভার পৌর এলাকার রেডিও কলোনিতে সাম্প্রতিক ঘটে গেল এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে মোঃ সদ্য,(১৮) উঠতি বয়সি যুবক মোটরসাইকেল নিয়ে পেট্রোল ভরতে যায় রেডিও কলোনির সাহারা পাম্পে। পরে সে বাড়ি যাওয়ার পথিমধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে। তার গতিরোধ করে সশস্ত্র ছিনতাইকারীরা মোহাম্মদ সদ্য কে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথালি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা আর ওয়ান ফাইভ ঢাকা মেট্রো ল ৫৮ ৮৪ ৫২ মোটরসাইকেল এবং একটি iphone নিয়ে চম্পট দেয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা । ছিনতাইকারীর কবলে পড়া অসহায় ওই যুবকের আর্থচিৎকারে আশ পাশের লোকজ ছুটে আসলে তড়িৎ গতিতে ছিনতাইকারীরা স্থান ত্যাগ করে। পরে স্থানীয় এক ব্যক্তি মানবতার দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ সদ্য কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গেলকয়েকদিন আগে সাভার বাজার রোডের বিনোদ বাইত এলাকায় ভাড়াটিয়া সেজে এক বৃদ্ধ মহিলাকে হত্যা করে সঙ্ঘবদ্ধ একটি চক্র। এর রেশ নাা কাটতেই সাভারের রাজ ফুলবাড়ী রাজাঘাট এলাকার দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আরজু মীরের বাসায় প্রকাশ্যে দিবালোকে সঙ্ঘবদ্ধ ডাকাতরা বিদ্যুতের লোক পরিচয় দিয়ে বাাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালংকার লুণ্ঠন করে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। প্রতিদিনই সাভারের কোন না কোন জায়গায় ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড হচ্ছে। সাভার জনপদে দিন দিন বেড়েই চলছে ডাকাতি সহ অপরাধ কর্মকাণ্ড। সাভারে বসবাসকারীদের মনে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের তৎপরতা আর সুদৃষ্টিতে সাভারে অপরাধ কমে যাবে এমনটাই প্রত্যাশা সাভার বাসির।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD