শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৭৯ বার পড়া হয়েছে /

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে গুলশান-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ‌্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সড়কে নেমে অবরোধ করেন। এ সময় তারা হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাসে হাফ ভাড়ার দাবি করে আসছেন। কিন্তু বনানী, গুলশানসহ আশপাশের এলাকার চলাচলকরি বাসগুলো তাদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। এ নিয়ে তাদের সহপাঠীদের সঙ্গে অনেক সময় হাতাহাতি কিংবা কথা কাটাকাটির ঘটনাও ঘটছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD