শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে কলেজছাত্রকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় কলেজছাত্র আবিদ হাসান রাহাতকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আবিদ হাসান রাহাত ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের আনোয়ারুল হকের ছেলে। তিনি শহরের গুরুদয়াল সরকারি কলেজে অনার্সের ছাত্র ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, শহরের উকিলপাড়া এলাকার একটি বাসায় অভিযুক্ত জুবায়ের হোসেনের বড় বোন আরিফা সুলতানার ছেলে-মেয়েদের প্রাইভেট পড়াতেন আবিদ হাসান রাহাত। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো রাহাত তাদের পড়াতে যান। এসময় তার চাচাতো ভাই জুবায়ের হোসেন বোনের বাসায় গিয়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে ভিতর থেকে দরজা বন্ধ করে রাহাতের গলা কেটে হত্যার পর পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD