মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

আপত্তিকর ছবির বিষয়ে কঠোর হচ্ছে ইনস্টাগ্রাম

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে /

অনাকাঙ্ক্ষিত এবং আপত্তিকর ছবি প্রতিরোধের জন্য সেফটি ফিচার চালু করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এই নতুন ফিচারের ফলে ইনস্টাগ্রামে অযাচিত কোনো ছবি পাঠানো ও রিসিভ করা যাবেনা।
সহজ ভাষায়, ব্যবহারকারীদের মেসেজে কোনো আপত্তিকর ছবি আসে, তাহলে ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘ন্যুডিটি প্রোটেকশন’ তৎক্ষণাৎ ছবিগুলোকে আটকে দেবে।

বেশ কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াতে সাইবারফ্ল্যাশিংয়ের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। ২০১৭ সালে ইউগভ -এর এক সার্ভেতে দেখা গেছে, ৪০ শতাংশেরও বেশি তরুণী পুরুষের গোপনাঙ্গ বা অন্যান্য নানা কুরুচির বিষয় সম্পর্কিত অবাঞ্ছিত ছবি পেয়েছেন।

গ্লিচ-এর একটি সমীক্ষায় দেখা গেছে যে, ২০২০ সালের জুন-জুলাই মাসে ১৭ শতাংশ মহিলাকে অযাচিত আপত্তিকর ভিডিও পাঠানো হয়েছিল।

এ নিয়ে দ্যা ভার্জ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মেটা ইনস্টাগ্রামে নগ্ন ছবির অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করছে।

নতুন এই ফিচারের এক ঝলক টুইটারে শেয়ার করেছেন ইনস্টাগ্রামের ডেভেলপার আলেসান্দ্রো পালুজজি। মাইক্রোব্লগিং সাইটে স্ক্রিনশটটি শেয়ার করে তিনি বলেছেন, ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে ইনস্টাগ্রাম শিগগিরই ফিচারটি রোলআউট করতে যাচ্ছে। তবে কবে নাগাদ ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা জানায়নি মেটা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD