বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

তুমব্রু সীমান্তে নতুন আতঙ্ক মিয়ানমারের মাইন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে /

বান্দরবানের ঘুমধুম-তুমব্রু সীমান্তে এখন নতুন আতঙ্ক মিয়ানমারের পুতে রাখা মাইন। দুই মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি আর এপারে মর্টারশেল নিক্ষেপের কারণে আতঙ্কে দিন পার করছেন ঘুমধুম-তমব্রু সীমান্তের বাসিন্দারা।এই আতঙ্কের সাথে এবার যোগ হয়েছে মাইন বিস্ফোরণ। কেননা সীমান্তে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে এরইমধ্যে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। সবশেষ গত দুইদিন আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে সীমান্তে।স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় অনেকে গরু আনাসহ নানা কাজে যান। কিন্তু কোথায় মাইন পোতা আছে তা কেউ জানে না। ফলে, বেড়েছে ঝুঁকি। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শূন্যরেখায় বসবাসরত সাড়ে চার হাজারের বেশি রোহিঙ্গা।নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কৌশলে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে চলছে মিয়ানমার। তাই বর্ডার সুরক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করার ওপর জোর দিচ্ছেন তারা।এদিকে গত কয়েকদিনে কমে এলেও এখনো থেমে থেমে ওপার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD