শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

টেকনাফে ট্রলারডুবিতে আরো দুই নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে /

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরো দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এক শিশু ও পাঁচ নারীসহ মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।টেকনাফ উপকূলীয় ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫নং ওয়ার্ড চৌকিদার পাড়া সমুদ্রসৈকত পয়েন্ট থেকে বুধবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।তিনি জানান, রাতে উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স আনুমানিক ৩৪ ও ৩৫ বছর হবে। এ পর্যন্ত উদ্ধার হওয়া তিন নারী ও এক শিশুর মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের দাফনের জন্য রোহিঙ্গা পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে।উল্লেখ্য, এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD