রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি। থ্রি ইডিয়টসসহ বহু হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।আজ শুক্রবার (৭ অক্টোবর) ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।তার বয়স হয়েছিল ৭৯ বছর।দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। অরুণের মৃত্যুতে শোকাহত তার পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা।‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’- এমন অনেক ছবিতে তাকে দেখা গেছে। যেকোনো ভূমিকায়ই তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। চলতি বছরের প্রথমদিক থেকে শরীর ভালো যাচ্ছিল না এ অভিনেতার। জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল আমির খান অভিনীত ও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে।১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন এ অভিনেতা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD