রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে /

কক্সবাজারের উখিয়ায় বেলাল উদ্দিন (৪১) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার কোর্টবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারের সময় অ্যান্টি টেররিজম ইউনিট উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সীম কার্ড জব্দ করেছে। বেলাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানায়, বেলাল উদ্দিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল।এ জন্য অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সাথে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্র বিরোধী পরিকল্পনায় লিপ্ত ছিল বলে দাবি করেছে পুলিশের এই বিশেষায়িত ইউনিট।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলাল ও তার অন্যান্য সহযোগীরা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে দেশবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উসকানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। বেলালের মোবাইল ফোনে থাকা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে উল্লেখিত তথ্য সংগ্রহ ও প্রচার করত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD