শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে বহু সংখ্যক লোক আহত হয়েছেন।গতকাল শনিবার (৯ অক্টোবর) রাতে এ হামলা চালায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আজ রবিবার (১০ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় জানানো হয়, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে।এ হামলাকে ইচ্ছাকৃত অপরাধ বলে মন্তব্য করে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে।ইউক্রেনের এ অঞ্চলটি এখন রুশ সেনাবাহিনীর দখলে। এখানে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। যার নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে।তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো নিজেদের কবজায় নিতে পারেনি রাশিয়ার সেনাবাহিনী। ফলে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD