শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

করোনায় ১ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে /

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে গতকাল শনিবার (৮ অক্টোবর) শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। এ দিন করোনায় আক্রান্ত কেউ মারা যাননি।আজ নতুন শনাক্ত ৪০৯ জনসহ দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগের, ৯ জন ময়মনসিংহ বিভাগের, ২৭ জন চট্টগ্রাম বিভাগের, ২৭ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১১ জন সিলেট বিভাগের।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৬৫১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD